ঝিনাইদহে মহাসড়ক থেকে চাঁদাবাজির অভিযোগে ২ জন গ্রেফতার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঝিনাইদহ থেকে সংবাদদাতা: ঝিনাইদহে মহাসড়ক থেকে চাঁদাবাজির অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের সদরের ডাকবাংলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-সদর উপজেলার বাদপুকুরিয়া গ্রামের মনু মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৪০) ও চান্দু মিয়ার ছেলে তারা মিয়া (৪৫)। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, সদরের ডাকবাংলা এলাকায় রাস্তায় গাড়ি ঠেকিয়ে শ্রমিকদের নামে চাঁদা তোলা হচ্ছে ভোলা জেলার এক ট্রাক ড্রাইভারের এমন লিখিতে অভিযোগে রাতে অভিযান চালানো হয়।
এসময় হাতে নাতে জাহাঙ্গীর আলম ও তারা মিয়া নামের ২ জনকে গ্রেফতার করা হয়। পালিয়ে যায় আরও ২ জন। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
৭ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
৭ মাস আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি