১২ মে ২০২৬

ঝিনাইদহে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ শীর্ষক কর্মশালা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঝিনাইদহে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ শীর্ষক কর্মশালা
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)’র তত্বাবধানে শনিবার সকালে শহরের ফুড সাফারি মিলানয়তনে এ কর্মশালার আয়োজন করে ডাচ্ বাংলা ব্যাংক। ডাচ্ বাংলা ব্যাংক’র ক্যামেলকো ও ডেপুটি ম্যানেজি ডিরেক্টর মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন’র সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিএফআইইউ’র অতিরিক্ত পরিচালক মাসুদ রানা। বক্তব্য রাখেন বিএফআইইউ’র যুগ্ম পরিচালক আল আমীন রিয়াদ ও এফ এম সালেহ উদ্দিন, ডাচ্ বাংলা ব্যাংক ঝিনাইদহ শাখার ব্যবস্থাপক সাইদুর রহমান। কর্মশালায় জেলায় অবস্থিত ২৯ টি ব্যাংকের ৬৫ জন কর্মকর্তা অংশ নেয়। দিনব্যাপী কর্মশালায় অংশ নেয়া কর্মকর্তাদের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে জ্ঞান অর্জন ও নিজ নিজ কর্মক্ষেত্রে তার প্রয়োগের জন্য নানা প্রশিক্ষণ প্রদাণ করা হয়। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি