ঝিনাইদহে মাইক্রোচাপায় স্কুলছাত্রীসহ নিহত ২
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদরের পোড়াহাটি নামক স্থানে মাইক্রোবাসের ধাক্কায় স্কুল ছাত্রীসহ নিহত ২ ও আহত হয়েছে ১ জন। আজ সকালে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলো স্কুল ছাত্রী তাসলিমা খাতুন ও রং মিস্ত্রী ইমামুল হক।ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান ঝিনাইদহের চোখকে জানান, ঢাকা থেকে একটি মাইক্রোবাস ঝিনাইদহের দিকে আসছিল। পথিমধ্যে পোড়াহাটি নামকস্থানে পৌঁছালে মাইক্রোবাসের সামনের চাকা বাস্ট হয়ে প্রথমে ৮ম শ্রেণী পড়ুয়া পথচারী ওই স্কুল ছাত্রী ও পরে বাইসাইকেল আরোহিকে ধাক্কা দেয়। পরে মাইক্রোটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে যায়। সেখান থেকে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক ওই দুই জনকে মৃত ঘোষণা করে। আহত রেজাউল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
১ বছর আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
১ বছর আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি