৭ মে ২০২৬

ঝিনাইদহে কৃষকের বাড়িতে ডাকাতি, গরু, নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঝিনাইদহে কৃষকের বাড়িতে ডাকাতি, গরু, নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট

ঝিনাইদহ থেকে সংবাদদাতা: ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামে সুলতান মিয়া নামের এক কৃষকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার রাতে এ ঘটনা ঘটে। এ সময় কৃষকের ৮ টি গরু, নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল, বিদেশীয় কম্বলসহ মালামাল লুট করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগিরা জানায়, গেল রাত আড়াই টার দিকে ট্রাক ও পিকআপ নিয়ে একদল ডাকাত পুলিশ পরিচয়ে কৃষক সুলতান মিয়ার বাড়িতে ঢোকে। এসময় তারা বাড়ির ৭ সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি কক্ষে আটকে রাখে। পরে ৬ ভরি স্বর্ণালংকার, নগদ সাড়ে ১৬ হাজার টাকা ও ৫ টি মোবাইল ফোন লুটে নেয়। প্রায় এক ঘন্টা ধরে লুটপাট চালায়। এরপর গোয়াল থেকে ৮টি গরু ট্রাকে তুলে নিয়ে পালিয়ে যায়। সকালে তারা রুমের জানালা ভেঙ্গে বাইরে এসে প্রতিবেশীদের খবর দেয়।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শর্ন করেছে। থানায় মামলা হয়েছে। পুলিশ ডাকাতদের গ্রেফতারে অভিযান শুরু করেছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি