৭ মে ২০২৬

ঝিনাইদহে করোনার উপসর্গ নিয়ে এক নিরাপত্তা প্রহরীর মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঝিনাইদহে করোনার উপসর্গ নিয়ে এক নিরাপত্তা প্রহরীর মৃত্যু

ঝিনাইদহ থেকে সংবাদদাতা: স্বপন অধিকারী- ঝিনাইদহ-ঝিনাইদহের কালীগঞ্জে ঢাকা থেকে করেনার উপসর্গ নিয়ে নিরাপত্তা প্রহরী শুকুর আলী (৫০) মৃত্যু হয়েছে। গতরাতে ঢাকা থেকে এসে উপজেলার কাশিপুর গ্রামে তার শসুড় বাড়ি পৌছালে আজ বৃহস্পতিবার ভোরে সে বাড়িতেই মৃত্যু হয়।মৃত ব্যক্তির জ্বর সর্দি-কাশি ও শ্বাসকষ্ট ছিল। শুকুর আলী একই উপজেলার চাপরাইল ঘোপ পাড়া গ্রামের বাসিন্দা। করেনার সংক্রমনে মারা গেছে কি না সে কারনে স্বাস্থ্য কর্মীরা তার শরীর থেকে নমুনা সংগ্রহ করেছে।

স্বজনেরা জানান, বুধবার রাতে তিনি ঢাকা থেকে জ্বর-সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে কাশিপুর গ্রামের শশুসড় বাড়িতে আসেন। তিনি আগে থেকেই ডায়াবেটিস রোগে ভুগছিলেন।চিকিৎসার জন্য বৃহস্পতিবার সকালে যশোরে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তিনি আজ বৃহস্পতিবার ভোরের দিকেই মারা যান। সকালে কালীগঞ্জ হাসপাতাল থেকে কয়েকজন এসে নমুনা সংগ্রহ করে নিয়ে গেছেন। তিনি ঢাকার একটি বে-সরকারী কোম্পানী নিরাপত্তা প্রহরীর কাজ করতেন।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শামিমা শিরিন জানান, শুকুর আলী করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হওয়ার কারনে তার নমুনা সংগ্রহ করে খুলনাতে পাঠানো হবে। রিপোর্ট হাতে পাওয়ার পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি