৫ মে ২০২৬

ঝিনাইদহে করোনা প্রতিরোধে পুলিশের চেকপোস্ট

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঝিনাইদহে করোনা প্রতিরোধে পুলিশের চেকপোস্ট

ঝিনাইদহ থেকে সংবাদদাতা: করোনার সংক্রমন প্রতিরোধ ও সচেতনতা বাড়াতে ঝিনাইদহে চেকপোস্ট কার্যক্রম শুরু করেছে পুলিশ। জেলা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সকাল থেকে এ কার্যক্রম শুরু হয়। বুধবার সকালে শহরের পায়রা চত্বর, হামদহ, আরাপপুরসহ ৬ টি স্থানে চেকপোস্ট বসানো হয়। এসময় সামাজিক দুরত্ব বজায় রাখতে ইজিবাইকে ৬ জন এক সাথে না চলা,মোটর সাইকেলে একজনের বেশি না বসা, বাইরে অযথা ঘোরাঘুরি না করে বাড়ীতে থাকার নির্দেশ দেন।

এছাড়াও ব্যক্তিগত গাড়ি চালক ও সড়কে চলাচলকারীদের করোনা প্রতিরোধে স্বাস্থ্য বিষয়ক নানা পরামর্শ দেওয়া হয়। এসময় জেলা ট্রাফিক ইন্সপেক্টর মো: সালাহউদ্দিন বলেন, পুলিশ সুপার মো: হাসানুজ্জামান’র নির্দেশে করোনার সংক্রমন রোধে সড়ক মহাসড়কে জরুরী কাজ বাদে চলাচলকারী যানবাহন ও মানুষকে ঘরে থাকতে পরামর্শ দেওয়া হয়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কর্মসূচী চলমান থাকবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি