৮ মে ২০২৬

ঝিনাইদহে কিশোরীকে শ্লীলতাহানির চেষ্টা, আটক ১

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঝিনাইদহে কিশোরীকে শ্লীলতাহানির চেষ্টা, আটক ১

ঝিনাইদহ থেকে সংবাদদাতা : ঝিনাইদহের কালীগঞ্জ নতুন বাজার এলাকায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে বাণিজ্য মেলায় এক কিশোরীকে (১৪) শ্লীলতাহানির চেষ্টা করে চার বখাটে। তাদের মধ্যে সুজন ওরফে সুমন খন্দকার নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ।

এ ঘটনায় শনিবার দুপুরে ভিকটিমের মা বাদি হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় আসামি করা হয়েছে কাশিপুর গ্রামের সরওয়ার হোসেনের ছেলে সুজন ওরফে সুমন খন্দকার, জাদু হোসেন, মধুগঞ্জ বাজার এলাকার ইয়াসিন আরাফাত ও নাজমুল হোসেন নামে চার যুবককে।

মামলার বিবরণে জানা যায়, শুক্রবার রাতে মেলায় ঘুরতে যায় ওই কিশোরী। এ সময় চার বখাটে কিশোরীর সাথে মেলার মাঠের বাইরে নিয়ে গিয়ে জোরপূর্বক কথা বলার চেষ্টা করে। যেতে না চাইলে তারা কিশোরীর শরীরের জামা-কাপড় টানা-হেচড়া করে এবং হাত ধরে টানতে থাকে।কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান মিয়া বাংলাপ্রেসকে জানান, ১৪ বছরের কিশোরীকে শ্লীলতাহানির ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ মামলার এক নম্বর আসামিকে গ্রেফতার করেছে। এছাড়াও বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি