৫ মে ২০২৬

ঝিনাইদহে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে জেলা বিএনপি বিক্ষোভ সমাবেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঝিনাইদহে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে জেলা বিএনপি বিক্ষোভ সমাবেশ

ঝিনাইদহ থেকে সংবাদদাতা: কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে ঝিনাইদহ জেলা বিএনপি বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে । দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে আজ শনিবার বেলা ১১টার দিকে শহরের এইচ এস এস সড়কের জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ সমাবেশ করতে চাইলে তাতে পুলিশ বাধা দিলে পরে তারা কার্যালয়ের ভিতরে এ সমাবেশ করে ।

এসময় জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. এস এম মশিয়ুর রহমান, সদস্য সচিব এ্যাড. এম এ মজিদ, মৎসজীবী দলের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক কে এম ওয়াজেদ, কামাল আজাদ পান্নু, জাহিদুজ্জামান মনা, আক্তারুজ্জামান, আব্দুল মজিদ বিশ্বাসসহ প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা যুবদলের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু। বক্তারা, বলেন সরকারের ইচ্ছায় বেগম খালেদা জিয়াকে জেলে বন্দি করে রেখেছে। বক্তরা বলেন তিনবারের সাবেক প্রধান ও একজন দৃদ্ধা মহিলাকে সুচিকিৎসা মানবিক দিক বিবেচনা করে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি