ঝিনাইদহে জুট ডাইভারসড মিলে মেশিনে হাত কাটা পড়ে শ্রমিকের মৃত্যু
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ঝিনাইদহ থেকে সংবাদদাতা: ঝিনাইদহ বিসিক শিল্প নগরীতে জামান জুট ডাইভারসড মিলে মেশিনে হাত কাটা পড়ে হিলু মন্ডল (৫০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৭ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিক সদর উপজেলার চুয়াডাঙ্গা গ্রামের আফজাল মন্ডলের ছেলে। থানা সকালে হিলু মন্ডল এয়ার মেশিন পরিষ্কার করছিল। মেশিন চালু অবস্থায় হাওয়া দিতে গেলে সে বাম দিকে পড়ে যায়। এ সময় তার বাম হাত মেশিনের মধ্যে ঢুকে গেলে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পরে চিকিৎসাধীন অবস্থা সকাল ৯ টার দিকে মারা যায়।নিহতের সঙ্গে আসা শ্রমিকরা অভিযোগ করেন, মিলটিতে তেমন কোনো সেফটির ব্যবস্থা করেনি কর্তৃপক্ষ। ফলে আজ এমন ঘটনা ঘটলো। সব সময় আমাদের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি