৬ মে ২০২৬

ঝিনাইদহে জোরপূর্বক এনজিওর কিস্তি আদায়ে ম্যানেজারকে জরিমানা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঝিনাইদহে জোরপূর্বক এনজিওর কিস্তি আদায়ে ম্যানেজারকে জরিমানা

ঝিনাইদহ থেকে সংবাদদাতা: ঝিনাইদহে জোরপূর্বক ঋণের কিস্তি আদায় করার অভিযোগে সিএসএস (খ্রীস্টান সার্ভিস সোসাইটি) নামের একটি এনজিও’র ম্যানেজার মৃনাল বিশ্বাসকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা শহরের পাগলাকানাই মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: কামরুজ্জামান ও এসএম রকিবুল হাসান যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। ঋণের কিস্তি জোর করে আদায় করার অভিযোগে অত্রাঞ্চলে এই প্রথম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার ঘটনা ঘটলো।

সংশ্লিষ্ট আদালত সুত্র জানায়, কোভিড-১৯ মাহামারির মধ্যে এনজিওদের ঋণের কিস্তি আদায় করার বিষয়ে সরকার থেকে বিধি নিষেধ আরোপ করা হয়েছে। সরকারের সর্বশেষ নির্দেশ মোতাবেক এনজিওদের কাছ থেকে নেওযা ঋণ জোর করে কারো কাছ থেকে আদায় করা যাবেনা।অথচ বিভিন্ন এনজিও প্রকাশ্যে ঋণের কিস্তি আদায়ের কাজটি করে আসছে। এতে করে নিম্নমধ্যবিত্ত আয়ের মানুষেরা দিশেহারা হয়ে পড়ছেন। অনেকে বাড়ি ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। একই সুত্র জানায়, সিএসএস নামের এনজিও’র লোকজন জেলা শহরের বিভ্ন্নি পাড়া মহল্লা এবং গ্রামাঞ্চলে ঋণ গ্রহিতাদের কাছ থেকে হুমকি ধামকি নানা ভয়ভীতি প্রদর্শন করে সাপ্তাহিক ও মাসিক কিন্তি আদায় করে আসছে। এমন খবরের ভিত্তিতে জেলা প্রশাসকের নির্দেশে ওই এনজিও’র স্থানীয় অফিসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় অভিযোগের সত্যতা হাতে নাতে প্রমাণিত হয় এবং অভিযুক্ত সিএসএস এনজিও’র ঝিনাইদহ ব্রাঞ্চ ম্যানেজার মৃনাল বিশ্বাসকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: কামরুজ্জামান ও এসএম রকিবুল হাসান। অপর অভিযুক্ত একই এনজিও’র আঞ্চলিক ম্যানেজার মো: হাবিবুর রহমান ক্ষমা প্রার্থনা করায় ভ্রাম্যমাণ আদালতের বিচারকগণ শেষ বাবের মত তাকে সর্তক করেন।এ বিষয়ে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ বলেছেন, জোর করে হুমকি ভয়ভীতি প্রদর্শন করে এনজিও ঋণের কিস্তি আদায় কিংবা কাওকে হয়রানী করা সর্ম্পূন বে-আইনি। কেও করলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে মর্মে জানিয়েছেন তিনি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি