১২ মে ২০২৬

ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জেরে এক ব্যাক্তিকে পিটিয়ে হত্যা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জেরে এক ব্যাক্তিকে পিটিয়ে হত্যা
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপার খালকুলা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে আমজাদ হোসেন (৫৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ সকাল ৯ টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা  যায়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম জানান, উপজেলার খালকুলা গ্রামের আমজাদ হোসেনের সাথে বাড়ির জমি নিয়ে চাচাতো ভাই মনোয়ারের সাথে বিরোধ চলছিল। এরই জেরে গতকাল সন্ধ্যায় তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মনোয়ার সহ কয়েকজন আমজাদ হোসেনের মাথায় রড দিয়ে আঘাত করে। সেসময় গুরুতর আহত অবস্থায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকালে মৃত্যু হয়। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি