৯ মে ২০২৬

ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের মানববন্ধন গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার দাবী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের মানববন্ধন গণহত্যার দায়ে শেখ হাসিনার  বিচার দাবী
ঝিনাইদহ প্রতিনিধি: গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার, বিতর্কিত শিক্ষা কারিকুলাম বাতিল ও শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করে জাতীয় শিক্ষক ফোরাম। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতাকর্মীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেয়। ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচিতে জাতীয় শিক্ষক ফোরামের কুষ্টিয়া অঞ্চলের সাংগঠনিক সম্পাদক মাওলানা শিহাব উদ্দিন, ইসলামী যুব আন্দোলন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি আহমেদ আব্দুল জলিল, জেলা শাখার সভাপতি ডা: এইচ এম মুমতাজুল করিম ও শিক্ষক ফোরামের জেলা শাখার সভাপতি মাওলানা শহিদুল ইসলাম। সমাবেশে বক্তারা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে গণহত্যা চালিয়েছে অভিযোগ করে তাকে বিচারের আওতায় আনার দাবী জানান। সেই সাথে শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দুর করতে বর্তমান সরকারের প্রতি আহবান জানান। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি