৪ মে ২০২৬

ঝিনাইদহে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঝিনাইদহে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত
ঝিনাইদহ প্রতিনিধি: ‘সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন’এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।এতে জেলা প্রশাসক মজিবর রহমান, জেলা পরিষদের সচিব রেজাই রাফিন সরকার, স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা সেলিম, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা: জাহিদ আহম্মেদ, জেলা নির্বাচন অফিসার আবু সালেকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা বক্তব্য রাখেন। এসময় বক্তারা, সরসারি সেবা পেতে সমাজের সর্বস্তরের মানুষের জন্ম ও মৃত্যু নিবন্ধন করার প্রতি পরামর্শ দেন। সেই সাথে নিবন্ধন সহজীকরণ করতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহ্বান জানান। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি