ঝিনাইদহে ইজিবাইক চালকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া ১২’শ ইজিবাইক চালকদের মাঝে চাল ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।রোববার দুপুরে জেলার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ সহায়তা প্রদাণ করা হয়।
এসময় জেলার বিভিন্ন স্থান থেকে আসা ১২’শ ইজিবাইক চালকদের মাঝে ১০ কেজি চাউল ও নগদ ৫’শ টাকা বিতরণ করেন জেলা প্রশাসক মজিবর রহমান। এসময় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, অতিরিক্ত জেলাপ্রশাসক সেলিম রেজা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এস শাহীনসহ জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
করোনাকালে এ সহযোগিতা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন তারা।উল্লেখ্য, করোনার সংক্রমন প্রতিরোধে গত ২২ জুন থেকে জেলায় লকডাউন চলছে। এতে বন্ধ রয়েছে ইজিবাইকসহ সকল প্রকার গণপরিবহন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি