৫ মে ২০২৬

ঝিনাইদহে হাসপাতালের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও আইসিইউ স্থাপনের দাবিতে মানববন্ধ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঝিনাইদহে হাসপাতালের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও আইসিইউ স্থাপনের দাবিতে মানববন্ধ

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের সদর হাসপাতালে স্বাস্থ্যসেবায় মানোন্নয়ন ও আইসিইউ স্থাপনের দাবিতে এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।রোববার বেলা ১১টায় শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচী পালিত হয় । মানববন্ধন কর্মসূচী আয়োজন করে ‘করোনা স্কোয়াড নামের একটি সংগঠন।

এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক কর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।সে সময় বক্তব্য রাখেন,করোনা স্কোয়াডের সদস্য তানভীর আহমেদ অভি, জেলা নাট্য সমন্বয় পরিষদের সভাপতি রুবেল পারভেজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইকরামুল হক লিকু, শাহিনুর রহমান লিটন প্রমূখ।

বক্তারা বলেন, জেলা সদর হাসপাতালে আইসিইউ না থাকার কারণে করোনা ও অন্যান্য রোগে আক্রান্ত মুমুর্ষ রোগিদের বাইরে পাঠানো হচ্ছে। এজন্য বাড়ছে মৃত্যুহার। সে কারণে মহামারী করোনা রোগিদের জন্য দ্রুত হাসপাতালের মানোন্নয়নসহ আই সি ইউ স্থাপনের লক্ষে সরকারের নিকট দাবি জানান।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি