৪ মে ২০২৬

ঝিনাইদহে গৃহবধুকে হত্যার অভিযোগ স্বামী পলাতক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ঝিনাইদহে গৃহবধুকে হত্যার অভিযোগ স্বামী পলাতক

ঝিনাইদহ থেকে সংবাদদাতা: ঝিনাইদহ সদর উপজেলার চন্দ্রজানী গ্রামে সুখী খাতুন (২৮) নামের এক গৃহবধুর হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামী ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে।

মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। নিহত সুখী খাতুন ওই গ্রামের সবুজ হোসেনের স্ত্রী ও শৈলকুপা উপজেলার হারুনদিয়া গ্রামের গ্রামের নুর আলীর মেয়ে।তার মাথা.কান সহ শরিরের বিভিন্ন জায়গা আঘাতের চিহ্ন রয়েছে । নিহত সুখী খাতুনের বাবা নুর আলী জানান, ৪ বছর পূর্বে পারিবারিকভাবে সবুজের সাথে সুখ্রী বিয়ে হয়। বিয়ের পর সামিয়ার গর্ভে এক কন্যা সন্তানের জন্ম হয়। বিয়ের পর থেকে সুখীর পরিবারের কাছে যৌতুক দাবি করে প্রায়ই শারীরিক ও মানষিক নির্যাতন করে আসছিল সবুজ। এরই জের ধরে মঙ্গলবার সকালে স্বামী সবুজ ও তার পরিবারের লোকজন তাকে শারীরিক নির্যাতন করে গলাই রশি দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করে গলায় ওড়না পেঁচিয়ে বাথরুমে ঝুলিয়ে রাখে।

প্রতিবেশিদের মাধ্যমে খবর পেয়ে সদর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। তার শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনার পর থেকে সবুজ ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে। এছাড়াও তারা টাকা দিয়ে ঘটনায় ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে।এ ব্যাপারে সদর থানার ওসি মিজানুর রহমান খান বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তে যদি হত্যার রিপোর্ট আসে তবে হত্যা মামলা নেওয়া হবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি