৫ মে ২০২৬

ঝিনাইদহে গণটিকার কার্যক্রম উদ্বোধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঝিনাইদহে গণটিকার কার্যক্রম উদ্বোধন
ঝিনাইদহ প্রতিনিধি: সারাদেশের ন্যায় ঝিনাইদহ জেলাতেও আজ শনিবার সকাল থেকে শুরু হয়েছে গণটিকা দেওয়ার কার্যক্রম।আজ সকাল ১০টার দিকে সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়ন পরিষদ ক্যাম্পাসে গণটিকা দেওয়ার কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মজিবর রহমান। এ সময় পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগমসহ স্বাস্থ্যকর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ টিকা কর্মসুচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহিদুল ইসলাম হিরণ। এ দিকে স্বাস্থ্যবিভাগের পক্ষথেকে জানানো হয়েছে, সর্বনিম্ন ২৫ বছর বয়স পর্যন্ত শত শত নারী সামাজিক দুরত্ব বজায় রেখে টিকা গ্রহন করতে পারবেন স্ব-স্ব ওয়ার্ড ও এলাকাতে।গণটিকা শুরু হওয়া এ কর্মসুচি আজ শনিবার থেকে ৬৭টি ইউনিয়ন ও ৫টি পৌরসভার তিন শতাধিক টিকাদান কেন্দ্রে ৪৩ হাজার ২শত মানুষের মাঝে এ টিকা প্রদান করা শুরু হয়েছে।অনুষ্ঠানে টিকা প্রদানকারী স্বাস্থ্যকর্মকর্তারা জানান, টিকাদান কর্মসূচি শেষ না পর্যন্ত এ কার্যক্রম অব্যহত থাকবে । বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি