ঝিনাইদহে ঘুর্ণিঝড়ে উড়ে গেছে খামারীর ৩ হাজার কোয়েল পাখি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ঝিনাইদহ থেকে সংবাদদাতা: ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুরে ঘুর্ণিঝড়ে এক খামারীর প্রায় ৩ হাজার কোয়েল পাখি উড়ে গেছে। মারা গেছে প্রায় ৪ শতাধিক। এতে খামারীর প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। সিয়াম কোয়েল খামারের ক্ষতিগ্রস্থ মালিক সিরাজুল ইসলাম জানান, শুক্রবার সন্ধায় হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়। এতে তার খামারে থাকা ৬ হাজার কোয়েল পাখির মধ্যে ৩ হাজার পাখি ঝড়ে উড়িয়ে নিয়ে যায়। এসময় বেশ কিছু পাখি মারা যায়। তিনি আরো জানান ব্যাংক থেকে ঋন নিয়ে এ খামারটি করেছিলেন। শেষ পর্ষন্ত তার এই সহায় সম্বলটুকু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি