ঝিনাইদহে গাছের ডাল পড়ে যুবকের মৃত্যু
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে গাছের ডাল কাটতে গিয়ে চাপা পড়ে আলামিন (৩৫) নামের এক যুবকের মৃত্যু
হয়েছে।মঙ্গলবার (০৪ জুন) দুপুরর পৌর এলাকার জলিলপুর নওদাগ্রাম গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আলামিন ওই এলাকার ইসলাম হোসেনের ছেলে।
এঘটনার ব্যাপারে স্থানীয় ব্যাক্তি ফিরোজ আহম্মেদেজানান, আলামিন সম্পর্কে আমার ভাতিজা সে দিন মজুরের কাজ করে। সকালে পাশের বাড়ির একজনের কয়েকটি গাছ ও গাছের ডাল কাটার জন্য তাকে কাজে নেওয়া হয়। পরে সে একটি পাঁকড়া (শিমুল তুলা) গাছে উঠে ডাল কাটলে সে ডাল মেহগনি গাছে আটকে যায়। নিচে নেমে ডাল নামানোর চেষ্টার এক পর্যায়ে মাথায় পড়লে আলামিন গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
১৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী
১৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি