৫ মে ২০২৬

ঝিনাইদহে ফুটবল খেলা কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৫

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঝিনাইদহে ফুটবল খেলা কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৫
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বাদপুকুরিয়া গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৫ জন আহত হয়েছে। সোমবার সকালে সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলো ওই গ্রামের শফিকুর রহমানের ছেলে ফেরদৌস কবির (৩০), সিরাজুল ইসলামের ছেলে সোহেল রানা (১৮), মাসুদ রানা (২০), জয়নাল হোসেনের ছেলে সবুজ হোসেন (১৬)সহ ৫ জন। আহত সোহেল রানার ভাই শাহজাহান আলী জানান, ঈদের পরদিন ওই গ্রামে একটি প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলার এক পর্যায়েইমরান নামের এক যুবকের সাথে সাইফ নামের একজনের হাতাহাতি হয়। বিষয়টি ফেরদৌস কবির তখন মিটিয়ে দিয়ে উভয়পক্ষকে বাড়িতে যেতে বলে। সোমবার সকালে ফেরদৌস কবির পোল্টি মুরগীর খাবার কিনতে বাড়ি থেকে ডাকবাংলা বাজারে যাচ্ছিল। বাড়ি থেকে গ্রামের বটতলা নামক স্থানে পৌঁছালে ওই দিনের ঘটনার জের ধরে পুব থেকে ওৎ পেতে থাকা ওই গ্রামের ইমরান হোসেন, মুকুল হোসেন, নজরুল ইসলাম, আলামিন হোসেন ফেরদৌসকে মারধর করে। সংবাদ পেয়ে অন্যরা উদ্ধার করতে গেলে তাদেরও পিটিয়ে গুরুতর আহত করা হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাহজাহান আলী অভিযোগ করে বলেন, ফেরদৌসকে মারধর করে তার কাছে থাকা ৮৪ হাজার টাকা তারা ছিনিয়ে নিয়ে গেছে। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি (তদন্ত) এমদাদুল হক বলেন, ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি