৫ মে ২০২৬

ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ঝিনাইদহ থেকে সংবাদদাতা: ‘স্বাস্থ্য সেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গিকার’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের উজির আলী স্কুলে ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু ও জেলা ঔষধ প্রশাসন এর সহযোগিতায় এ ক্যাম্পের আয়োজন করে ঝিনুকদহ ভাষা পরিষদ ও নবগঙ্গা রক্ষা পরিষদ নামের ২ টি স্বেচ্ছাসেবী সংগঠন। শুরুতে ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।

এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ, জেলা ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক নাজমুল হাসান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আহম্মেদ সঞ্জু, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সরোয়ার জাহান বাদশা, ওয়াজির আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান।

এছাড়াও জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক খানজাহান আলী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অমিয় মজুমদার অপু, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল ইমরানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন নবগঙ্গা রক্ষা পরিষদের আহ্বায়ক কে এম সাইফুজ্জামান শিমুল ও ঝিনুকদহ ভাষা পরিষদের সভাপতি গাউস গোর্কি। পরে শহরের বিভিন্ন এলাকার ৩’শ দুস্থ ও অসহায় মানুষের স্বাস্থ্য সেবা প্রদাণ ও বিনামুল্যে ঔষধ বিতরণ করা হয়। ঝিনাইদহে ২ জন বিশেষজ্ঞ চিকিৎসক মেডিকেল ক্যাম্পে ও ২ জন অনলাইনে আগতদের সেবা প্রদাণ করেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি