ঝিনাইদহে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ঝিনাইদহ থেকে সংবাদদাতা: ঝিনাইদহের মহেশপুরের গোকুলনগর এলাকা থেকে ফেনসিডিল সহ ওবাইদুল মন্ডল (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার ভোর রাতে তাকে আটক করা হয়।সে ওই এলাকার মৃত আব্দুস সামাদ মন্ডলের ছেলে। ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ওসি জাহাঙ্গীর আলম জানান, জেলার মহেশপুর সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ পেনসিডিল পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে গোকুলনগর এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ।
সেময় জিন্নানগর এলাকা থেকে আসা একটি সিএনজি গাড়ীকে গতিরোধ করলে অন্যান্যরা পালিয়ে যায়। পরে গাড়ী থেকে ওবাইদুল মন্ডলকে আটক করা হয়। সেসময় তার সাথে থাকা ব্যাগ থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন ধরে এ ধরনের ফেনসিডিল ব্যবসার সাথে জড়িত ছিল বলেও জানায় পুলিশ।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
১ বছর আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
১ বছর আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি