ঝিনাইদহে দৈনিক পূর্বাঞ্চলের সাংবাদিকের মৃত্যু
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: খুলনা থেকে প্রকাশিত দৈনিক পুর্বাঞ্চল পত্রিকার ঝিনাইদহ প্রতিনিধি এম এ সামাদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে----রাজিউন)। রোববার সকাল সাড়ে ৭টার দিকে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।
পারিবারিক সুত্রে জানা গেছে, এম এ সামাদ দীর্ঘদিন বুকে ব্যাথা অনুভব করছিলেন। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে রোববার সকালে ইন্তেকাল করেন। এম এ সামাদ ঝিনাইদহ সদর উপজেলার চন্ডিপুর গ্রামের বাসিন্দা। সপরিবারে তিনি শহরের ব্যাপারীপাড়ায় বসবাস করতেন। এদিকে এম এম সামাদের মৃত্যুতে ঝিনাইদহের বিভিন্ন সাংবাদিক সংগঠন গভীর শোক প্রকাশ করে বিবৃতি দেন। রোববার বাদ আসর তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি