৪ মে ২০২৬

ঝিনাইদহে দেশীয় অস্ত্রসহ এক ডাকাত গ্রেপ্তার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ঝিনাইদহে দেশীয় অস্ত্রসহ এক ডাকাত গ্রেপ্তার

ঝিনাইদহ থেকে সংবাদদাতা: ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ রফিকুল ইসলাম নামের এক ডাকাত কে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার ভোর রাতে কালীগঞ্জের নিশ্চিন্তপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। ডাকাত রফিকুল ইসলাম সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার জাফরপুর গ্রামের আবেদীন শেখের ছেলে।

কালীগঞ্জ থানার ওসি মুহাঃ মাহফুজুর রহমান মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জের নিশ্চিন্তপুর গ্রামে অভিযান চালায় পুলিশ। সে সময় ডাকাত রফিকুল ইসলামের বাড়ি থেকে রাম দা, হাসুয়া, চাপট, ছুরি, কাটার, শাবলসহ বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। রফিকুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৫ টির অধিক মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি