৫ মে ২০২৬

ঝিনাইদহে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নারীর মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঝিনাইদহে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নারীর মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসি খাতুন (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারী মৃত্যু হয়। হাসি খাতুন হরিণাকুন্ডু উপজেলার পারমথুরা পুর গ্রামের কাওছার আলীর স্ত্রী। মৃত নারীর খালা মিমি খাতুন জানান, গত ৫ দিন আগে তার জ্বর হয়। বাড়িতে ২ দিন চিকিৎসা নিয়েছে। ২ দিন আগে আরও অসুস্থ হয়ে পড়লে একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে শারিরীক অবস্থার আরও অবনতি হলে বুধবার দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: হারুন-অর-রশিদ জানান, স্থানীয় ভাবে আক্রান্ত ওই নারী ডেঙ্গুর উপসর্গ নিয়ে বুধবার দুপুরে সদর হাসপাতালে ভর্তি হয়। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে জেলায় ২ জনের মৃত্যু হয়। এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২১ জন। বর্তমানে ২ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। যারা স্থানীয় ভাবে আক্রান্ত হয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি