৭ মে ২০২৬

ঝিনাইদহে ছেলেকে হত্যার পর মায়ের আত্মহত্যা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঝিনাইদহে ছেলেকে হত্যার পর মায়ের আত্মহত্যা

ঝিনাইদহ থেকে সংবাদদাতা: ঝিনাইদহের মহেশপুরে ৬ বছরের ছেলেকে হত্যা করে আত্মহত্যা করেছে মা। শুক্রবার রাতে উপজেলার নেপা ইউনিয়নের বাকোশপোতা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ওই গ্রামের মামুন হোসেনের স্ত্রী রিফা খাতুন (২৫) ও তার ছয় বছরের পুত্র সন্তান রাব্বী হাসান রিফাত।

মহেশপুর থানার ওসি মোর্শেদ হোসেন খাঁন জানান, গেল রাতে শিশু পুত্র রিফাত কে সাথে নিয়ে ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিল পিতা মামুন মিয়া। রাত ৩ টার দিকে গোয়াল ঘরে গরুর খাবার দিয়ে ফিরে এসে দেখে বিছানায় নেই রাব্বী। পরে জানালা দিয়ে টর্চের আলোয় ঘরের ভিতরে দেখতে পায় স্ত্রী রিফা খাতুন গলায় ফাস নিয়ে ঝুলছে। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে দরজা ভেঙে ভিতরে ঢুকে রাব্বীকে মৃত অবস্থায় দেখতে পায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পুলিশ সকালে লাশ দুটি উদ্ধার করে। ধারনা করা হচ্ছে ছেলেকে শ্বাসরোধে হত্যার পর মাও আত্মহত্যা করেছে।

তিনি আরো জানান, মৃত রিফা খাতুন মানষিক ভারসাম্যহীন ছিল বলে জানা গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি