ঝিনাইদহে ছাত্রলীগের আনন্দ মিছিল ও সমাবেশ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ঝিনাইদহ থেকে সংবাদদাতা : বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের নবগঠিত ভারপ্রাপ্ত কমিটি অনুমোদন করায় ঝিনাইদহে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা ছাত্রলীগের আয়োজনে মঙ্গলবার দুপুরে সরকারী কেসি কলেজ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ, সাধারন সম্পাদক আব্দুল আওয়াল, ছাত্রলীগ নেতা রেজওয়ানুল হক রিপন, খাইরুল ইসলাম টিটন, ফারুক হোসেন, রুবেল হোসেন, তৌহিদুর রহমান, নাজমুল হোসেন, জোসেফ আহম্মেদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা, নবগঠিত কমিটির অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান। সেই সাথে নবগঠিত ভারপ্রাপ্ত কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকের উপর সকলকে আস্থার রাখার আহবান জানান।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
১ বছর আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
১ বছর আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি