৮ মে ২০২৬

ঝিনাইদহে চাঞ্চল্যকর মাদ্রাসা ছাত্র হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঝিনাইদহে চাঞ্চল্যকর মাদ্রাসা ছাত্র হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ থেকে সংবাদদাতা: ঝিনাইদহের কালীগঞ্জের চাঞ্চল্যকর মাদ্রাসা ছাত্র আল আমিন হত্যায় জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। রোববার বিকেল ৫ টার দিকে শহরের প্রধান বাসস্ট্যান্ডে সাওতুল হেরা তাহফিজুল কোরআন মাদরাসার ছাত্ররা এ মানববন্ধন করে। নিহত শিশু আল আমিন কালীগঞ্জের আড়পাড়া বিশ্বাস পাড়ার ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের ছেলে।

মানববন্ধনে নিহত আল আমিনের পিতা ব্যবসায়ী আব্দুর রাজ্জাক বলেন, গত ১ মাস ৫ দিন পেরিয়ে গেলেও আমার ছেলে হত্যার কারণ জানতে পারিনি। আমার মতো কোন বাবার বুক যেন আর খালি না হয়। আমি আমার ছেলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। মানববন্ধনে মাদরাসার শিক্ষার্থীরা ছাড়াও নিহত আল আমিনের দুই চাচা ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বছরের ৩০ নভেম্বর বাড়ির পাশে ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ হয় মাদ্রাসা ছাত্র আল-আমিন। এর ৫ দিন পর আড়পাড়া এলাকার একটি ৫তলা ভবনের পিছন থেকে গলাকাটা অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি