১২ মে ২০২৬

ঝিনাইদহে চাচা হত্যা মামলায় ভাতিজা গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঝিনাইদহে চাচা হত্যা মামলায় ভাতিজা গ্রেফতার
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে চাচা হত্যার খুনি শহিদুল ইসলাম (৪৩) কে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার ঝিনাইদহ উপজেলার কোদালিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। শহিদুল ঝিনাইদহ সদর উপজেলার যাদবপুর গ্রামের নিয়ামত আলীর ছেলে। ঝিনাইদহ র‌্যাব-৬ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ জানুয়ারি জমিজমা নিয়ে বিরোধের জের ধরে যাদবপুর গ্রামে আওলাদ হোসেন নামে এক বৃদ্ধ খুন হন। ভাতিজা শহিদুল তাকে কোদাল দিয়ে আঘাত করে মাঠেই খুন করেন চাচাকে। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় শহিদুলকে প্রধান আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পর থেকে শহিদুল পলাতক ছিল। অবশেষে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে শহিদুলকে কোদালিয়া গ্রাম থেকে র‌্যাবের একটি দল তাকে গ্রেফতার করে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি