৮ মে ২০২৬

ঝিনাইদহে বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঝিনাইদহে বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ঝিনাইদহ থেকে সংবাদদাতা: ঝিনাইদহের কোটচাঁদপুরে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার প্রেস ব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজন এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়নে এ সেমিনার অনুষ্ঠিত হয়।সেমিনারে বিদেশে যাওয়ার পূর্বে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ স্বাস্থ্য পরীক্ষা, চাকরির চুক্তি পত্র, ভিসা পাওয়া ও ফি পরিশোধ এবং রশিদ গ্রহণ সহ বিভিন্ন বিষয়ে সচেতনতা মূলক আলোচনা করা হয়।

ইউএনও নাজনীন সুলতানার সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি,জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারি পরিচালক সবিতা রানী মজুমদার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ,ইউনিয়নের চেয়ারম্যান, কলেজ শিক্ষক, মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি