৮ মে ২০২৬

ঝিনাইদহে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঝিনাইদহে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

ঝিনাইদহ থেকে সংবাদদাতা: বর্ণাঢ্য আয়োজনের মধ্যে ঝিনাইদহে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। জেলা আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার সকালে শহরের এইচ এস এস সড়কের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালিটি শহরে বিভিন্ন সড়ক ঘুরে প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে শেষ হয়।

সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আব্দুল হাই, সংরক্ষিত নারী ২৭ আসনের সংসদ সদস্য খালেদা খানম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুসহ অন্যানরা। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। একই সময় জেলা প্রশাসনের উদ্যোগে স্বদেশ প্রত্যাবর্তন দিবস বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি