৮ মে ২০২৬

ঝিনাইদহে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ঝিনাইদহে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালিত
ঝিনাইদহ প্রতিনিধি: নানা কর্মসূচির মধ্য দিয়ে ঝিনাইদহে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হচ্ছে। রোববার সকাল ৯টায় শহরের প্রেরণা একাত্তর চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসন শ্রদ্ধা নিবেদন করে। পরে পুলিশ বিভাগ, মুক্তিযোদ্ধা সংসদসহ নানা সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এছাড়া সকাল সাড়ে ৯ টায় জেলা আওয়ামী লীগের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে শেষ হয়। এ ছাড়াও জেলার বিভিন্ন স্থানে র‌্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি