৪ মে ২০২৬

ঝিনাইদহে বিশ্ব খাদ্য দিবস পালিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ঝিনাইদহে বিশ্ব খাদ্য দিবস পালিত

ঝিনাইদহ থেকে সংবাদদাতা: ‘আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ, পুষ্টিকর খাদ্যই হবে আকাঙ্খিত ক্ষুধামুক্ত পৃথিবী’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও খাদ্য অধিদপ্তরের আয়োজনে বুধবার সকালে কালেক্টরেট চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক কৃষিবিদ জি এম আব্দুর রউফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ- জামান, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: হাফিজুর রহমান, জেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক হাসান আলী, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম, সদর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কালাম, হাটগোপালপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রোকনুজ্জামান।

এসময় বক্তারা, নিরাপদ, পুষ্টিকর খাদ্য উৎপাদনের মাধ্যমে ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে সকলকে এক সাথে কাজ করার আহ্বান জানান। সেই সাথে উৎপাদন বাড়াতে কৃষিতে প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি