ঝিনাইদহে বিজিবির মাদক বিরোধী সমাবেশ ও সনাক্তকরণ মহড়া
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ঝিনাইদহ থেকে সংবাদদাতা: ঝিনাইদহের মহেশপুরে মাদক নির্মূলে সমাবেশ, সনাক্তকরণ ও তল্লাসী মহড়া চালিয়েছে বিজিব। বৃহস্পতিবার দুপুরে মহেশপুরের খালিশপুরে ৫৮ বিজিবির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় বক্তব্য রাখেন বিজিবি’র কুষ্টিয়া সেক্টরের কমান্ডার কর্নেল জিয়া সাদাত খান, ৫৮ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল কামরুল আহসান ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের উপ- পরিচালক আজিজুল হক খান। অনুষ্ঠান পরিচালনা করেন ৫৮ বিজিবির উপ-অধিনায়ক মেজর কামরুল হাসান। এসময় বক্তারা, সীমান্ত দিয়ে মাদক নির্মূলে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান। সমাবেশ শেষে, সীমান্ত এলাকা দিয়ে মাদক পাচারের সময় অভিযান, সনাক্ত ও তল্লাসীর উপর মহড়া অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও খালিশপুর ব্যাটালিয়নের ৫৮ বিজিবির সদস্যরা।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
১০ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
১০ মাস আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি