ঝিনাইদহে বিএনপির প্রতিবাদ সমাবেশ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

ঝিনাইদহ থেকে সংবাদদাতা : ঝিনাইদহে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে উন্মুক্ত স্থানে প্রতিবাদ সমাবেশ করতে পারেনি বিএনপি। পরে পুলিশী বাঁধায় শনিবার দুপুরে এইচএসএস সড়কে দলীয় অফিসে সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি।
জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. এম এ মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. মশিয়ুর রহমান। বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান, জাহিদুজ্জামান মনা, এ্যাড. কামাল আজাদ পান্নু, আব্দুল মজিদ বিশ্বাস, এ্যাড জিয়াউল ইসলাম ফিরোজ, আশরাফুল ইসলাম পিন্টু ও আসিফ ইকবাল মাখন প্রমুখ। সভায় বক্তগন বলেন, ক্ষমতা হারানোর ভয়ে বর্তমান সরকার বেগম খালেদা জিয়াকে কারাবন্দি করে রেখেছে। দ্রুত তার সকল মামলা প্রত্যাহার করে মুক্তির দাবী জানান ঝিনাইদহ জেলা বিএনপির নেতারা।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি