১২ মে ২০২৬

ঝিনাইদহে বিএনপির কালো পতাকা মিছিল ও সমাবেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ঝিনাইদহে বিএনপির কালো পতাকা মিছিল ও সমাবেশ
আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: দ্রব্যমুল্যের উর্দ্ধগতির প্রতিবাদ, বেগম খালেদা জিয়াসহ সকল নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলের দাবীতে ঝিনাইদহে কালো পতাকা মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। শুক্রবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে থেকে জেলা বিএনপির পক্ষ থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে মর্ডান মোড়ে গিয়ে শেষ হয়। কালো পতাকা মিছিলে ঝিনাইদহ জেলা বিএনপি ছাড়াও ৬ উপজেলা থেকে বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যোগদান করেন। মিছিল শেষে মর্ডান মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ। তিনি তার বক্তৃতায় বলেন, “তিন’শ আসনের সংসদে এখন ৬৪৮ জন এমপি, এটা বড়ই হাস্যকর। এই তামাশার সংসদ তাই অবৈধ। এটা বাতিল করতে হবে। তিনি বলেন, বিএনপি দেশে শান্তিপুর্ন আন্দোলনের মডেল গড়ে তুলেছে। আর সরকার তার ফ্যাসিষ্ট বাহিনী দিয়ে হামলা ও আগুন সন্ত্রাস সৃষ্টি করে বিএনপি দমনে ব্যস্ত। সরকার তার পরিকল্পনা বাস্তবায়ন করতে ব্যার্থ হয়েছে। বিএনপির কথায় মানুষ ভোট সেন্টারে যায়নি। ভুয়া ভোটারের উপস্থিতি দেখিয়ে অবৈধ সংসদ গঠন করা হয়েছে। তড়িঘড়ি করে শফৎ নিয়ে বিশে^ ৬৪৮ জন এমপির নজীর সৃষ্টি করেছে”। সমাবেশে দলের সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. কামাল আজাদ পান্নু, আলমগীর হোসেন আলম, কোটচাঁদপুরের আব্দুর রজ্জাক, মহেশপুরের জিয়াউর রহমান জিয়া, হরিণাকুন্ডুর আবুল হাসান, আনোয়ার হোসেন, প্রভাষক জাহাঙ্গীর ও মোহন বক্তব্য রাখেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি