৫ মে ২০২৬

ঝিনাইদহে বিএনপি’র ৪৩তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঝিনাইদহে বিএনপি’র ৪৩তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে নানা আয়োজনে বিএনপি’র ৪৩তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে আলোচনা শহরের এইচএসএস সড়কে দলটির জেলা কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে জেলা বিএনপি।জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহ্বায়ক এ্যাড. এস এম মশিয়ুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. এম এ মজিদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান, জাহিদুজ্জামান মনা, আব্দুল মজিদ বিশ্বাস, সদর থানা বিএনপির আহ্বায়ক এ্যাড. কামাল আজাদ পান্নু, সদস্য সচিব আলমগীর হোসেন প্রমুখ। এসময় বক্তারা বলেন, বর্তমান সরকার জিয়াউর রহমানের সম্পর্কে নানা বিভ্রান্তকর কথা ছড়াচ্ছেন। অচিরেই এসব বন্ধের আহ্বান জানান তারা। আলোচনাসভা ও দোয়া মাহফিল শেষে করোনা আক্রান্ত রোগীদের জন্য অক্সিজেন সিলিন্ডার ও ঔষধ বিতরণ করা হয়।অপরদিকে শহরের অগ্নিবীনা সড়কের বিএনপির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মসিউর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম, ড্যাব কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা: ইব্রাহিম রহমান বাবু, জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রণক, জেলা ছাত্রদলের সভাপতি সৌমেনুজ্জামান সৌমেন, কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামসুর রহমানসহ অন্যান্যরা। এসময় বক্তারা বলেন, বর্তমান সরকার জোর করে ক্ষমতায় এসে দেশের গণতন্ত্রকে হত্যা করেছে। দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সকলকে রাজপথে থেকে আন্দোলন করার আহবান জানান। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি