ঝিনাইদহে বিএনপি-জামায়াতের ৩১ নেতাকর্মী গ্রেফতার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃনাশকতা পরিকল্পনার অভিযোগে ঝিনাইদহে বিএনপি ও জামায়াতের ৩১ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। ঝিনাইদহের পুলিশ সুপার সুপার আজিম-উল আহসান জানান, হরতাল ও অবরোধকে কেন্দ্র করে নাশকতা বিরোধী অভিযান চালাচ্ছে পুলিশ। মঙ্গলবার বিএনপির দেওয়া অবরোধকে কেন্দ্র করে নাশকতা পরিকল্পনা করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে জেলার ৬ উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালানো হয়। অভিযানকালে ঝিনাইদহ সদর থেকে ৩ জন, কালীঞ্জ থেকে ৯ জন, কোটচাঁদপুর থেকে ৬ জন, মহেশপুর থেকে ৭ জন, শৈলকুপা থেকে ৪ জন ও হরিণাকুন্ডু থেকে ২ জনকে গ্রেফতার করা হয়।
গতকাল সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। এদিকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বাড়িতে বাড়িতে পুলিশী অভিযানের কথা টাইমলাইনে তুলে ধরছেন।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি