৪ মে ২০২৬

ঝিনাইদহে বিদেশী পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঝিনাইদহে বিদেশী পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

ঝিনাইদহ থেকে সংবাদদাতা : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জনপ্রিয় এন্টার প্রাইজের সামনে অভিযান চালিয়ে বিদেশী পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ মোঃ জোয়েব হোসেন শাকির (৪২) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করছে র‌্যাব-৬। এ সময় তার কাছ থেকে ৪টি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগজিন ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত জোয়েব হোসেন শাকির যশোরের বারান্দিপাড়া এলাকার আব্দুল আউয়ালের ছেলে।সিপিসি-২, ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা থেকে অস্ত্র, গুলি ও ম্যাগজিনসহ একজনকে আটক করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তিনি পেশায় একজন ইজি বাইকের ব্যাটারীর ব্যবসায়ী। তিনি তার ব্যাটারীর ব্যবসার পাশাপাশি দীর্ঘদিন যাবৎ অস্ত্রের ব্যবসা করে আসছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি