৮ মে ২০২৬

ঝিনাইদহে বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির খুলনা বিভাগীয় কমিটি গঠন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঝিনাইদহে বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির খুলনা বিভাগীয় কমিটি গঠন
ঝিনাইদহ থেকে সংবাদদাতা : ঝিনাইদহে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির খুলনা বিভাগীয় কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার দিনব্যাপী ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ আয়োজন করা হয়। সংগঠনটির সিনিয়র যুগ্ম মহা-সচিব মোঃ আব্দুস সামাদ শফি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ আব্দুর রশীদ।প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির উপদেষ্টা আবু সালেহ মোহাম্মদ তাজিমূল ইসলাম শামীম। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সহ-সভাপতি প্রভাত রঞ্জন বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির প্রধান উপদেষ্টা হুমায়ন কবীর পন্ডিত, শেখ শামীম কামাল, মোঃ শাহ আলমসহ অন্যান্যরা। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির প্রচার সম্পাদক বাবুল আখতার। এতে খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষক ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।দিনব্যাপী আলোচনা সভা শেষে খুলনা বিভাগীয় কমিটি গঠন করা হয়। এসময় বক্তারা সরকারের কাছে বেসরকারি প্রাথমিক শিক্ষকদের বিভিন্ন দাবি তুলে ধরেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি