৫ মে ২০২৬

ঝিনাইদহে বেড়েছে করোনা সংক্রমনের হার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঝিনাইদহে বেড়েছে করোনা সংক্রমনের হার
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সীমান্তবর্তী জেলা হওয়ায় দিনের পর দিন বেড়েছে চলেছে করোনা সংক্রমনের হার। গত ২৪ ঘন্টায় ৬২ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের করোনা সনাক্ত হয়েছে। সনাক্তের হার ২৭ দশমিক ৪১ ভাগ। যা গতকাল ছিল ২৪ দশমিক ৪৫ ভাগ। সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, বুধবার সকালে খুলনা, কুষ্টিয়া ও ঝিনাইদহ ল্যাব থেকে আসা করোনার ফলাফলে এসেছে। সেখানে ৬২ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের করোনা সনাক্ত হয়েছে। এরমধ্যে ঝিনাইদহ সদরে ৪ জন, হরিণাকুন্ডুতে ৩ জন, কালীগঞ্জে ৩ জন, কোটচাঁদপুরে ২ জন ও মহেশপুর উপজেলায় ৫ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ১০ জন। মোট সুস্থ হয়েছেন ২৭৬২ জন ও মোট মৃত্যু’র সংখ্যা ৫৭ জন।তবে গত ২৪ ঘন্টায় কেউ মারা যায়নি। বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালের কোভিড ইউনিটে ভর্তি আছে ১০ জন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি