৬ মে ২০২৬

ঝিনাইদহে বেদে পল্লীর বাসিন্দাদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঝিনাইদহে বেদে পল্লীর বাসিন্দাদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে বেদে পল্লীর বাসিন্দাদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে শহরের পবহাটি এলাকার বেদে পল্লীর বাসিন্দাদের মাঝে এ খাদ্যসামগী বিতরণ করা হয়। এসময় প্রধানমন্ত্রীর দেওয়া ১০ কেজি চাউল ও নগদ ৫’শ টাকা ঘরে গিয়ে বিতরণ করেন জেলা প্রশাসক মজিবর রহমান। সেসময় অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। করোনাকালে চাল ও নগদ টাকা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন কর্মহীন মানুষগুলো। এসময় জেলা প্রশাসক মজিবর রহমান বলেন, করোনাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিতরণ অব্যাহত রয়েছে। আমরা বেদে পল্লীর ৫০ টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিয়েছি। শহরের ভাসমান মানুষগুলোর মাঝে পর্যায়ক্রমে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হবে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি