৪ মে ২০২৬

ঝিনাইদহে বাসর রাতে টাকা-স্বর্ণ্লঙ্কারসহ পালিয়ে গেল কনে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ঝিনাইদহে বাসর রাতে টাকা-স্বর্ণ্লঙ্কারসহ পালিয়ে গেল কনে

ঝিনাইদহ থেকে সংবাদদাতা: স্বামীকে ঘুমের বড়ি খাইয়ে অচেতন করে নেয় বাসর রাতে টাকা-স্বর্ণালঙ্কার ও শ্বাশুরীর মোবাইল ফোনসহ পালিয়ে গেল নববধূ। এলাকাবাসী ও ছেলের পরিবারবর্গের সাথে কথা বলে জানা যায়, চুয়াডাঙ্গা জেলার মসজিদপাড়ার গোলাম মোস্তফা লালা’র মেয়ে উমাইয়া আক্তার লিথি’র সাথে বিয়ে হয় ঝিনাইদহ শহরের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের একটি ছেলের নাম প্রকাশ না করার শর্তে)। গত ২৮শে জুন শুক্রবার ঝিনাইদহ শহরের ব্যাপারী পাড়ায় লিথির বোনের বাড়ীতে বিবাহ সম্পন্ন হয়।

এরপর বাসর রাতে ছেলের বাড়ী থেকে স্বামীকে শরবতের সাথে ঘুমের বড়ি খাইয়ে অচেতন করে ফেলে। রাত ২টা ৪৫ মিনিটে লিথি ২০ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণালঙ্কার ও বিয়েতে প্রাপ্ত যাবতীয় দামী পোষাক-শাড়ী ও অন্যান্য জিনিষ পত্রাদীসহ পালিয়ে যায়। যা বাড়ীতে রাখা সিসি টিভি ক্যামেরায় ধরা পরে। পালিয়ে যাওয়ার সময় সে খালি পায়ে ছিল বলে ক্যামেরার ভিডিওতে দেখা যায়। অভিযোগে আরও জানা যায়, পূর্বে অন্য আরেকটি ছেলে যার নাম সাগর এর সাথে সে রাতেই মোবাইল ফোনে যোগাযোগ করে দেখা করে এবং অজানার উদ্যেশ্যে পাড়ি জমায়।ঝিনাইদহ সদর থানা সূত্রে জানা যায়, এ ব্যাপারে ছেলের বাবা বাদী হয়ে থানায় একটি সাধারণ ডায়েরী করছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি