৫ মে ২০২৬

ঝিনাইদহে বাসের ধাক্কায় ২ জন নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঝিনাইদহে বাসের ধাক্কায় ২ জন নিহত
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পিরোজপুর এলাকায় বাসের ধাক্কায় ২ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জ উপজেলার পিরোজপুর তিন বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলো, কালীগঞ্জ উপজেলার বাদেডিহি গ্রামের মৃত জাহাবক্সের ছেলে মহিদুল ইসলাম (৫০) ও পিরোজপুর গ্রামের মোশাররফ হোসেনের স্ত্রী তাসলিমা খাতুন (৩৫)। এদিকে এ ঘটনার প্রতিবাদে ঝিনাইদহ-যশোর মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী।কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মামুনুর রশিদ জানান, সকালে ভ্যানে যাত্রী নিয়ে বারোবাজার থেকে পিরোজপুর যাচ্ছিল মহিদুল ইসলাম। পথে ঘটনাস্থলে পৌঁছালে চুয়াডাঙ্গা থেকে যশোরগামী শাপলা পরিবহণের একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত মহিদুল ইসলাম। আহত হয় ভ্যানের তাসলিমা খাতুন নামের এক যাত্রী। তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে পথেই তার মৃত্যু হয়। এদিকে এ ঘটনার প্রতিবাদে ঝিনাইদহ-যশোর মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। এতে বন্ধ হয়ে যায় উভয় পাশের যানচলাচল। সড়কের দুই পাশে গাড়ীর দীর্ঘ লাইন পড়ে যায়। ঘটনার খবর পেয়ে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীকে শান্ত করে। প্রায় দেড় ঘন্টার পর সড়কে যানচলাচল স্বাভাবিক হয় বারোবাজার হাইওয়ে থানার ওসি শেখ মেজবাহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বাসটি আটক করলেও চালক পলাতক রয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি