৮ মে ২০২৬

ঝিনাইদহে বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে আহত ২০

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ঝিনাইদহে বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে আহত ২০

ঝিনাইদহ থেকে সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকুপায় গোবিন্দপুর কবরস্থান নামক স্থানে বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। রবিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীযদের সূত্রে জানা যায়, গাড়াগঞ্জ থেকে থেকে ছেড়ে আসা একটি বাস গোবিন্দপুর কবরস্থান নামক স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে বাসটির অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে গুরুতর আহত ২ জনকে ঝিনাইদহ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে বলে শৈলকুপার থানা জানা যায়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি