ঝিনাইদহে বাল্য বিবাহ নিরোধ দিবস পালিত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ঝিনাইদহ থেকে সংবাদদাতা: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে বাল্য বিবাহ নিরোধ দিবস ২০১৯ পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে রবিবার সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন।উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, কৃষি কর্মকর্তা আরশেদ আলী, অধ্যক্ষ শরিফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান, মঞ্জুরুল আলম, মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাদসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও উপজেলা বিভিন্ন এলাকা থেকে আগত প্রচুরসংখ্যক নারী উপস্থিত ছিলেন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি