৭ মে ২০২৬

ঝিনাইদহে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঝিনাইদহে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঝিনাইদহ থেকে সংবাদদাতা: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।২৩ জুন মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব্ শফিকুল আজম খাঁন চঞ্চল।

এ সকল কর্মসূচীতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ। কর্মসূচীতে উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কুন্ডু, জেলা কৃষকলীগ নেতা শরিফুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক কাজী আতিয়ার রহমান, ফতেপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি আতাউর রহমান, জেলা পরিষদের সদস্য এম.এ আসাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুর রহমান প্রমুখ। এ সকল কর্মসূচী শেষে এক দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি