৭ মে ২০২৬

ঝিনাইদহে আ’লীগের মশা নিধন কর্মসূচীর অভিযান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ঝিনাইদহে আ’লীগের মশা নিধন কর্মসূচীর অভিযান

ঝিনাইদহ থেকে সংবাদদাতা: প্রধান মন্ত্রীর নির্দেশে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে বুধবার সকালে ঝিনাইদহে আওয়ামীলীগের মশা নিধন কর্মসূচী অভিযান শুরু করে। কর্মসূচী উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গন থেকে একটি র‌্যালি জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই অভিযানের নের্তৃত্ব দেন।

র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে বিভিন্ন স্থানে মশার আবাসস্থল জঙ্গল পরিষ্কার করা হয়। এছাড়াও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়। সেই সাথে গুজবে কান না দেওয়ার জন্য সকলকে আহবান জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম হাকিম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এ্যাড. ইসমাইল হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা যুবলীগের আহবায়ক আশফাক মাহমুদ জন, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শিমুল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সালমা ইয়াসমিন প্রমুখ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি