৮ মে ২০২৬

ঝিনাইদহে আধুনিক মানের মডেল মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঝিনাইদহে আধুনিক মানের মডেল মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন

ঝিনাইদহ থেকে সংবাদদাতা: ঝিনাইদহ শহরের পানি উন্নয়ন বোর্ড এলাকায় আধুনিক মানের মডেল মসজিদ নির্মাণের ঢালাই উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে এ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় ঝিনাইদহ গণপুর্তের নির্বাহী প্রকৌশলী রাহুল গুহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল ইসলাম ফোটন, জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাস আলী, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরন, পৌর আওয়ামী লীগের সভাপতি জীবন কুমার বিশ্বাস, গণপুর্তের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল মোতালেব, লিটন ট্রেডার্স এন্ড জে এস কন্সট্রাকশন’র স্বত্তাধীকারী জাহাঙ্গীর আলম,জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক শাহীন বিশ্বাস।

এসময় জানানো হয়, সারাদেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্পের আওতায় ঝিনাইদহে প্রায় সাড়ে ১৩ কোটি টাকা ব্যায়ে নির্মিত ৪ তলা বিশিষ্ট এ মডেল মসজিদে থাকবে নামাজের স্থান, ইমাম ট্রেনিং সেন্টার, হিফজ খানা, জানাযার স্থান, প্রতিবন্ধীদের নামাজের স্থান, গাড়ি পাকিং, ইসলামী গবেষণা কেন্দ্র ও ই-কর্ণার সহ নানা সুবিধা। ঝিনাইদহ গণপুর্তের বাস্তবায়নে মসজিদটির নির্মাণ করছে লিটন ট্রেডার্স এন্ড জে এস কন্সট্রাকশন। আগামী ১ বছরের মধ্যে এ মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন হবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি