৮ মে ২০২৬

ঝিনাইদহে ৭ম শ্রেণীর ছাত্রী ধর্ষণ, গ্রেফতার ২

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঝিনাইদহে ৭ম শ্রেণীর ছাত্রী ধর্ষণ, গ্রেফতার ২

ঝিনাইদহ থেকে সংবাদদাতা : ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর গ্রামের ৭ম শ্রেণীর ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ সময় ২ধর্ষক কে আটক করেছে মহেশপুর থানা পুলিশ।এলাকাবাসী জানান , বুধবার রাতে কৃষ্ণচন্দ্রপুর গ্রামের সবদুল হোসেনের মেয়ে ৭ম শ্রেণীর ছাত্রী প্রকৃতির ডাকে সাড়াদিয়ে বাইরে বের হলে একই ইউনিয়নের সাড়াতলা গ্রামের তিন ধর্ষক তাকে ধরে বাড়ীরপাশে কলা খেতে নিয়ে ধর্ষন করে।

এ সময় মেয়েটির চিৎকার শুনে প্রতিবেশিরা এসে ধর্ষক সাড়াতলা গ্রামের মুজিবর রহমানের ছেলে সাহাবুল ইসলাম শান্তি (২০) সুজন মিয়ার ছেলে রাকিবুল হাসান (২০) কে আটক করতে পারলেও আরো এক ধর্ষক পালিয়ে যায়। পরে এলাকাবাসী ২ ধর্ষক কে আটক করে থানায় সোপর্দ করা হয়।মহেশপুর থানার অফিসার ইনচার্জ মোরশেদ হোসেন খান জানান, ধর্ষনের ঘটনায় ২জন কে আটক করা হয়েছে।

এ ব্যাপারে মহেশপুর থানায় একটি ধর্ষন মামলা হয়েছে। ধর্ষিত মেয়েকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি